ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫

জাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৫১টি থেকে ১৭৫টি কক্ষে ভর্তি পরিক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ছাত্রদের জন্য ২৩৩টি এবং ছাত্রীদের জন্য ২৩৩টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ২০ হাজার ৪০১ জন ছাত্র এবং ২৭ হাজার ৯৭ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। আজ মোট ৬টি শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পুরাতন কলা ভবন ও কলা ও মানবিকী অনুষদের নতুন ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্টরা।

ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে তিনি অধিকাংশ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করেছেন। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা থেকে ক্যাম্পাসে প্রতি দুই ঘণ্টা পরপর অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জাকসু, সেনাবাহিনী, পুলিশ, প্রক্টরের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে, যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে।

তিনি ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এদিকে, আগামীকাল ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ছাত্রদের ১৬৩টি ও ছাত্রীদের ১৬৩টি আসনের বিপরীতে ৮ হাজার ৮০১ জন ছাত্র এবং ১১ হাজার ৭৮৪ জন ছাত্রী আবেদন করেছেন।

এছাড়া, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org–এ পাওয়া যাবে।

জনপ্রিয়

নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

জাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫