ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো Logo পাবজি নিয়ে নেটফ্লিক্সের সিরিজ, পরিচালনায় ডনাল্ড গ্লোভার Logo রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয় Logo সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার Logo দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, যুক্তরাষ্ট্রকে মানতে হবে যে ৭ শর্ত Logo এমবাপের জন্য খারাপ লাগা থাকলেও, কেইনের জন্য খুশি মরিনিয়ো Logo দুয়ারে মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসে ক্ষমতার পরিবর্তন কীভাবে বদলে দেয় যুক্তরাষ্ট্রের নীতি? Logo এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে যাওয়া: রাজনৈতিক সংকটে গতিহীন অর্থনীতি Logo ইউআইইউতে স্তন ক্যানসার নিয়ে কর্মশালা Logo কেইনের পেনাল্টি মিস, ঘুরে দাঁড়িয়ে বায়ার্নকে রুখে দিল ডর্টমুন্ড

কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বিপ্লব শেখ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস)‘ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ। নলকূপ স্থাপনে গাফিলতি, অভিযোগকারীদের ফু দিয়ে উড়িয়ে দেয়ার হুমকি অধ্যক্ষের শিরোনামে প্রকাশিক সংবাদের ওপর এই অ্যাওয়ার্ড পান তিনি।

রবিবার (২৫ জানুয়ারি) কবি নজরুল সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ ও সার্টিফিকেট প্রদান‘ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।

প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে নবধারা ডট কমের ক্যাম্পাস প্রতিবেদক মোছা: কাবা কাকলি এবং দৈনিক সকালের ক্যাম্পাস প্রতিবেদক আমির হোসেন সবুজের সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পান বিপ্লব শেখ।

টেলিভিশন ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার ও কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন এবং ডিবিসি নিউজের রিপোর্টার ও সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক পার্থ সাহা।

মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার অর্জন করেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ও কলেজ সাংবাদিক সমিতির সদস্য আব্দুল হামিদ এবং রাজনীতি ডট কমের মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রেজা। এছাড়া ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার পান দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ও সাংবাদিক সমিতির পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা‘দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি মো. ইয়াসিন শেখ, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আলী আজম, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি উপদেষ্টা যায়েদ হোসেন মিশু, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন।

জনপ্রিয়

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বিপ্লব শেখ

প্রকাশিত ১১:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬