ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

ববিতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাট্য র‌্যালি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ও পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

র‌্যালিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নেয়ারামুল হাসান নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আমিনুল ইসলাম।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ডগুলোতে ‘জাস্টিস ফর হাদি’, ‘গণভোটে হ্যাঁ’, ‘চাঁদাবাজিকে না’, ‘নারী নিপীড়ন বন্ধ করুন’—এমন বিভিন্ন স্লোগান লেখা দেখা যায়।
এ সময় ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবার’, ‘আমরা সবাই হাদি হবো—যুগে যুগে লড়ে যাব’সহ সংগঠনের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে নেয়ারামুল হাসান নাঈম বলেন, “একটি মহল বাংলাদেশকে আবারও অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চালাচ্ছে। তবে বাংলাদেশের তরুণ সমাজ এখন সচেতন, তারা কখনোই তা মেনে নেবে না।”

বিশেষ অতিথি আমিনুল ইসলাম বলেন, “বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ভূমিধস বিজয় প্রমাণ করে, সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। আগামী নির্বাচনে ইনসাফ কায়েমের মাধ্যমে বাঙালির নতুন পদযাত্রা শুরু হবে।”

সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ছাত্রশিবির নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা শিবিরকে দমিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতেও কেউ এ চেষ্টা করলে সফল হবে না।”

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

ববিতে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাট্য র‌্যালি

প্রকাশিত ১০:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬