ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

‎টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা বাসিত

‎আর্থিক সংকটের কারণে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের সম্পূর্ণ ভর্তি ব্যয়ভার বহনের করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

‎সোমবার কাজী জিয়া উদ্দিন বাসিত তার সম্পূর্ণ ভর্তি ব্যয়ভার বহনের ঘোষণা দেন। পরে তার সহযোগিতায় মুনায়েমের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেন উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমে সহযোগিতা করেন।

‎জানা যায়, মো. মুনায়েম ইসলামের বাড়ি লালমনিরহাট জেলায়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধাতালিকায় স্থান অর্জন করেন। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে নির্ধারিত সময়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

‎ভর্তি শেষে মুনায়েম ইসলাম বলেন, “আর্থিক সংকটের কারণে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সহযোগিতা পাওয়ায় নির্ধারিত সময়ে ভর্তি হতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

‎টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা বাসিত

প্রকাশিত ১১:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬