ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল Logo এবার রামপুরায় বাসে আগুন Logo হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধের ঘটনায় তদন্ত কমিটি Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে Logo সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির Logo পোশাক খাতে সংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা: সংসদে হাসনাত Logo জেনসেন হুয়াংয়ের বিদায় কি ষড়যন্ত্রের ফল?

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা

আইন-আদালত ডেস্ক: সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ক্ষমতার পরিধি, গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকটি করা হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ সচিবালয় এই সভার আয়োজন করে।

বৈঠকের আলোচনায় সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রধান্য পায়। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের যথাযথ আইনি সুরক্ষা দেওয়া এবং গণঅভ্যুত্থানের মূল দাবিগুলো বাস্তবায়নের প্রসঙ্গ উঠে আসে। জুলাই সনদের টেকসই বাস্তবায়ন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। ইতিহাসের বিভিন্ন বাঁকে তরুণদের অবদানের কথা স্মরণ করে যুগোপযোগী সংবিধান প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে জুলাই সনদে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের কথা বলা হয়েছে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তির বিষয়ে সজাগ থাকার জন্য তরুণদের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অংশ নেন। উল্লেখ্য, গত ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে এই ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। রাজনৈতিক দল, শিক্ষক, জুলাই যোদ্ধা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে সংবিধান সংশোধনের সুপারিশ তৈরি করাই এই কমিটির মূল দায়িত্ব।

জনপ্রিয়

আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা

প্রকাশিত ০৮:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬