ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা Logo সকালে শুভ্র, বিকালে রক্তিম রঙের মায়ায় স্থলপদ্ম Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা Logo হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি Logo হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস Logo বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত Logo ১৩ বছরের মধ্যে কঠিনতম সময়ে ক্যানভা, ছাঁটাই ২২ শতাংশ Logo জরুরি চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী Logo চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান

উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন ও নিরাপদ চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ রক্ত সঞ্চালনের সঠিক পদ্ধতি তুলে ধরার লক্ষ্যে “Workshop on Blood Transfusion and Safe Practices” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) ঢাকার গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন)-এ কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রায় ৫০০ জন শিক্ষার্থী ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং(জিসিসিএন)-এর অধ্যক্ষ মোছা. শাহিনুর বেগম, উপাধ্যক্ষ সান্দ্রা রুমি মধু এবং উপদেষ্টা নিরু শামসুন্নাহার। এ সময় তারা রক্তদান ও নিরাপদ রক্ত সঞ্চালনের গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফারিয়া শামসো তুসি (বিএসএমএমইউ) এবং ডা. আবরার কবির শিশির (এএমসি অ্যান্ড জিএইচ, উত্তরা)। তারা রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা, সঠিক পদ্ধতি, সম্ভাব্য ঝুঁকি এবং প্রতিরোধের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার আয়োজকরা জানান, এই ধরনের কর্মশালা ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় যুক্ত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা রক্তদান ও মানবিক সেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়

ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা

উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন ও নিরাপদ চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত ১২:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬