ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ Logo মোল্লা কলেজের সঙ্গে সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ Logo ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: ডা. জাহেদ Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

টেকসই তুলা উৎপাদনে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের পুনর্জীবনশীল (রিজেনারেটিভ) কৃষি, টেকসই তুলা উৎপাদন, গবেষণা এবং সক্ষমতা উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান কটন কানেক্ট লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় বাকৃবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান।

অন্যদিকে কটনকানেক্ট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আলিসন ওয়ার্ড এবং বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ আবু বকর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম মোহাম্মদ।

অধ্যাপক ড আহমেদ খায়রুল হাসান বলেন, এই সহঝোতার মাধ্যমে পুনর্জীবনশীল (রিজেনারেটিভ) কৃষি পদ্ধতির প্রসার, টেকসই ও অনুসরণযোগ্য তুলা উৎপাদন, মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষক সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক উদ্ভাবন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি গবেষক, শিক্ষাবিদ, কৃষি সম্প্রসারণ কর্মী এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করতে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি), মাঠ প্রদর্শনী এবং কৃষক শিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে, যাতে পুনর্জীবনশীল কৃষি পদ্ধতির প্রসার ঘটানো হবে। প্রধান তুলা উৎপাদনকারী অঞ্চলে প্রদর্শনী প্লট, গবেষণা কার্যক্রম এবং কৃষক অংশগ্রহণমূলক মাঠপর্যায়ের পরীক্ষা স্থাপন করা, যাতে স্থানীয় কৃষি-প্রতিবেশগত পরিবেশে পুনর্জীবনশীল কৃষি পদ্ধতি ও উদ্ভাবনী কৃষি প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা, উন্নয়ন এবং প্রদর্শন করা এই সমঝোতার গুরুত্বপূর্ণ লক্ষ্য।

এছাড়া প্যানেল ডিসকাশনের অংশ হিসেবে “বাংলাদেশে পুনর্জীবনশীল কৃষি ব্যবস্থার পরিবেশ তৈরি” শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফ ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডেভেলপমেন্ট-এর প্রতিনিধিরা।

এসময় সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা, বৈশ্বিক ব্র্যান্ড, সরবরাহকারী প্রতিষ্ঠান, বস্ত্রশিল্প প্রতিনিধি, গবেষণা প্রতিষ্ঠান এবং টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের পুনর্জীবনশীল ও অনুসরণযোগ্য তুলা উৎপাদনের ভবিষ্যৎ, কৃষকের সহনশীলতা বৃদ্ধি, দায়িত্বশীল উৎসব্যবস্থা এবং জলবায়ু-স্মার্ট কৃষি উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া একাডেমিয়া, শিল্পখাত, সরকার এবং আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে সমন্বিত অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের পুনর্জীবনশীল কৃষি ও টেকসই তুলা উন্নয়নকে আরও গতিশীল করবে। এই সমঝোতা স্মারক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কটনকানেক্ট লিমিটেডের মধ্যে গবেষণা, উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং মাঠপর্যায়ে পুনর্জীবনশীল কৃষি বাস্তবায়নের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ

টেকসই তুলা উৎপাদনে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত ১০:২৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬