ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Logo নোবিপ্রবিতে কুকুরের উপদ্রব বৃদ্ধি, ভ্যাকসিনেশনের উদ্যোগ প্রশাসনের Logo কুবির নতুন উপ-উপাচার্য হলেন শিক্ষক সমিতির আহ্বায়ক ড. আমজাদ Logo আপনার পাশের লোকদের সৎ হতে হবে তবেই শহীদদের রক্তের শোধ হবে -প্রধানমন্ত্রীকে জাবি ভিসি

আর্জেন্টিনা সমর্থককে পেটানোর অভিযোগ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে

এআই দ্বারা তৈরি ছবি

লক্ষ্মীপুরে পতাকা টানানোকে কেন্দ্র করে আজাদ হোসেন (২৮) নামে এক আর্জেন্টিনা সমর্থক যুবককে রিভলভার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।

এর আগে সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত আজাদ হোসেন তুলাগাছতলা এলাকার আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত রিফাত হোসেন একই এলাকার আবদুল মজিদের ছেলে।

ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করে জানান, তিনি তার কয়েকজন বন্ধুকে নিয়ে আর্জেন্টিনার একটি পতাকায় ছবি সংযুক্ত করে লাগাতে যান। কিন্তু এর আগেই ব্রাজিল-সমর্থক রিফাত আর্জেন্টিনা-সমর্থকদের পতাকা না লাগানোর জন্য হুমকি দিয়ে আসছিলেন।

ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে রিভলভার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল (বা স্বাস্থ্য কমপ্লেক্সে) ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা সেটির প্রতিবাদ করেছি।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ঘটনার কথা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস

আর্জেন্টিনা সমর্থককে পেটানোর অভিযোগ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে

প্রকাশিত ১০:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬