ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছেন বিহারের উপাসক-উপাসিকারা। পরে তার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া তরুণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা। ঘটনার সময় তার পরনে ব্রাজিল ফুটবল দলের জার্সি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে ব্যস্ত থাকাকালে ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত উপাসক-উপাসিকারা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকের পর ওই তরুণ নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। পরে তার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

রাঙামাটির অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহারে প্রতিদিন শত শত ভক্ত ও উপাসক-উপাসিকা ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে আসেন। বিহারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় দানবাক্সের অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে, দানবাক্স চুরির চেষ্টার ঘটনায় বিহারটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।

জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি টাকা বোনাস পাচ্ছেন মিরাজরা

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক

প্রকাশিত ০৯:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬