ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী Logo মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, অতঃপর… Logo স্টেশন মাস্টারের ওপর ব্রাজিল সমর্থকের হামলা Logo সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আর নেই Logo ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী Logo বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড ভেঙ্গে নেদারল্যান্ডসের নতুন ইতিহাস Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

ভোলায় ‘জিনের বাদশা’ পরিচয়ে এক ব্যক্তির বিরুদ্ধে সৌদি প্রবাসীর স্ত্রী, দুই কন্যা সন্তান এবং বিপুল অর্থ-সম্পদ নিয়ে গা-ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইবার নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সৌদি প্রবাসী নুরে আলম।

মঙ্গলবার রাতে ভোলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরে আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার নিকট আত্মীয় হাসান ভূঁইয়া।

লিখিত বক্তব্যে নুরে আলম জানান, তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। তার অভিযোগ, একই উপজেলার কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকার নকিব কসাই নিজেকে ‘জিনের বাদশা’ ও অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে পরিচয় দিয়ে তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে তার স্ত্রীর আস্থা অর্জন করেন।

অভিযোগে বলা হয়, প্রতারণার মাধ্যমে জমি বিক্রির ৩৩ লাখ টাকা, প্রায় সাত ভরি স্বর্ণালংকার এবং গত তিন বছরের উপার্জিত প্রায় ২২ থেকে ২৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

নুরে আলম দাবি করেন, তার স্ত্রী সাহিদা (৩৮) ও দুই অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তানকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে গা-ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। তিনি আরও বলেন, আইনগতভাবে তাদের বিবাহবিচ্ছেদ না হলেও নকিব কসাই তার স্ত্রীকে বিয়ে করেছেন বলে জানা গেছে।

এছাড়া, তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ব্যবহার করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সন্তানদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন।

নুরে আলমের অভিযোগ, স্ত্রী ও সন্তানদের ফেরত চাইলে নকিব কসাই, সিরাজ ওরফে ‘জিনের বাদশা’ এবং তাদের সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। পাশাপাশি মিথ্যা ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় জড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অভিযুক্ত নকিব কসাইয়ের বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় প্রতারণা, অপহরণ, চুরি, মারামারি ও ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

একজন প্রবাসী হিসেবে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংস্থার কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার, স্ত্রী-সন্তানদের উদ্ধার, আত্মসাৎ হওয়া অর্থ-সম্পদ পুনরুদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত নকিব কসাইয়ের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয়

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী

প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

প্রকাশিত ১০:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬