ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকেরা Logo অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি Logo সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী Logo তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮৩ Logo দেশকে বাঁচাতে খালেদা জিয়া দুই সন্তান নিয়ে দেশত্যাগ করেননি: চিফ হুইপ Logo মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ Logo ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর Logo তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত তা জানে না Logo কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা

ইশরাকের উদ্যোগে কবি নজরুল কলেজে ছাত্রদলের এলইডি স্ক্রিন স্থাপন

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং সবাইকে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে একটি বড় এলইডি স্ক্রিন স্থাপন করেছে কলেজ শাখা ছাত্রদল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যবস্থাপনায় এটি বাস্তবায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচ সম্প্রচারের মাধ্যমে এলইডি স্ক্রিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও যাতে এই আনন্দময় আয়োজনের অংশ হতে পারেন, সে লক্ষ্যেই ক্যাম্পাসে বড় এলইডি স্ক্রিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার আলোকে এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসে এসে একসঙ্গে খেলা উপভোগ করার আহ্বান জানাই। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে সফল করে তুলবে।

জনপ্রিয়

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকেরা

ইশরাকের উদ্যোগে কবি নজরুল কলেজে ছাত্রদলের এলইডি স্ক্রিন স্থাপন

প্রকাশিত ১১:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬