ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ Logo ইবিতে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, অস্ত্রধারী ১৯ বহিরাগত শনাক্ত Logo প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, ৫ দিনের রিমান্ডে যুবক Logo শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই Logo ব্ল্যাকহেডস কেন হয়, দূর করার সঠিক উপায় জানুন Logo প্রেমিকের সঙ্গে পালিয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের ফাঁদে পড়ে রেজিনা, অতঃপর.. Logo স্বপ্নের ইউরোপ: মৃত্যুর দুয়ার থেকে মিশরে ৫৫ বাংলাদেশি Logo শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা কি কাজ করছে? Logo ব্যাংকে টাকা গুনছিলেন গ্রাহক, কৌশলে ৪ লাখ টাকা নিয়ে উধাও চোর Logo চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব
অর্থনৈতিক পুনরুদ্ধার

বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের একটি ইতিবাচক ও বাস্তবমুখী রোডম্যাপ হিসেবে স্বাগত জানিয়েছে।

আজ ১৮ জুন, ২০২৬ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক সংবাদ সম্মেলনে আইবিএফবি’র প্রেসিডেন্ট, লুতফুন নিসা সৌদিয়া খান বলেন, বাজেটে বিনিয়োগ, শিল্পায়ন, এসএমই উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির বিকাশ, নবায়নযোগ্য জ্বালানি এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

তবে তিনি উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বাস্তবায়ন সক্ষমতার সীমাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আইবিএফবি কর প্রশাসনের ডিজিটালাইজেশন, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার, ব্যবসা সহজীকরণ, এসএমই অর্থায়ন সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, পুঁজিবাজারের উন্নয়ন এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার সুপারিশ পুনর্ব্যক্ত করে।

সংবাদ সম্মেলনে আইবিএফবি’র সাবেক প্রেসিডেন্ট জনাব হুমায়ুন রশীদ, ড. মুহাম্মদ আব্দুল মজিদ, লাইফ মেম্বার, আইবিএফবি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার উৎপল কুমার দাস এবং আইবিএফবি’র পরিচালক জনাব এম. এস. সিদ্দিকী, উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আব্দুল মজিদ বলেন, টেকসই বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে নীতির ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইবিএফবি বিশ্বাস করে, কার্যকর বাস্তবায়ন, সুশাসন এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এ বাজেট দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

জনপ্রিয়

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অর্থনৈতিক পুনরুদ্ধার

বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি

প্রকাশিত ০৯:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬