ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী

স্পেনে বছরের প্রথম বড় তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার (২২ জুন) থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে প্রতিবেশী ফ্রান্সেও তীব্র গরমের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, আফ্রিকা থেকে আসা উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহের কারণে এই তাপপ্রবাহের সৃষ্টি হচ্ছে। শনিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং রোববার থেকে এর প্রভাব আরও তীব্র আকার ধারণ করবে।

বিশেষ করে স্পেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি গরম অনুভূত হবে। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে এবং কিছু এলাকায় তা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সোমবার ও মঙ্গলবার হবে সবচেয়ে কঠিন সময়। এ সময় রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকবে। দেশের অনেক অঞ্চলে রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না।

এদিকে বছরের এই সময়ের তুলনায় স্পেনের উত্তরাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে, যা অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

আবহাওয়াবিদ হোসে আন্তোনিও মালদোনাদো জানিয়েছেন, সপ্তাহের শুরুতেই তাপপ্রবাহ সবচেয়ে ভয়াবহ রূপ নেবে। তিনি এটিকে ‘চরম তাপপ্রবাহ’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে কয়েকটি এলাকায় বজ্রঝড় ও তীব্র ঝড়েরও আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

তবে আগামী ২৩ জুনের পর তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপরও পুরো সপ্তাহজুড়ে গরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী

প্রকাশিত ০১:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬