ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ঢাকা সেন্টাল ইউনিভার্সিটি কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ছাত্রদল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকাল চারটায় ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার হয়ে ক্যাম্পাসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে.এম. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কানন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সমাবেশে এই সময় তারা “হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই”  “আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না” এবং “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর” ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বলেন, গত দুই বছর যেভাবে গর্তে মাথা লুকিয়ে ছিলেন, সেভাবেই গর্তে মাথা লুকিয়ে রাখুন। যদি মাথা বের করার চেষ্টা করেন, জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টার জবাব দেবে।

তিনি আরও বলেন, কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। নৈরাজ্য করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা এ দেশে দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের ওপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছেন। আর কোনোভাবেই সেই স্টিমরোলার চালাতে দেওয়া হবে না।

জনপ্রিয়

যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত ০৭:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬