ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক Logo যশোরের ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু Logo বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর Logo ১৩ দেশ নিয়ে পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু আগামীকাল Logo আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাবিপ্রবিতে আসছেন চার বিদেশি গবেষক Logo হাবিপ্রবিতে হল সুপারের সিদ্ধান্তে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে বিজয় ২৪ হলের শিক্ষার্থীরা Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি Logo ডুরার সাংগঠনিক সম্পাদক হলেন আতিক হাসান শুভ Logo নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ Logo বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাবিপ্রবিতে আসছেন চার বিদেশি গবেষক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আন্তর্জাতিক সম্মেলন ‘ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস (ইফাস্ট-২০২৬)’-এ অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদেরা পাবনায় আসছেন। দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে শনিবার (২৭ জুন)।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপি অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ১১ জন গবেষক কীনোট ও ইনভাইটেড স্পিকার হিসেবে অংশ নেবেন। তাঁদের মধ্যে চারজন সরাসরি ক্যাম্পাসে উপস্থিত থাকবেন এবং সাতজন ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

‎সম্মেলনে কীনোট স্পিকার হিসেবে সরাসরি উপস্থিত থাকবেন মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির জেফরি স্যাকস সেন্টার অন সাসটেইনেবল ডেভেলপমেন্টের প্রধান ড. চেন জিট আর্ন এবং একই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ন্যানো-মেটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। ইনভাইটেড স্পিকার হিসেবে সরাসরি অংশ নেবেন ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির অধ্যাপক ড. শাকির আলী এবং জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক ড. নারুহিকো আইজাওয়া।

‎ভার্চুয়ালি কীনোট স্পিকার হিসেবে যুক্ত থাকবেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ড. জন এলিস, যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ড. এ. এইচ. এম. রাহমাতুল্লাহ ইমন, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির অধ্যাপক ড. কেই ওইয়োশি এবং যুক্তরাষ্ট্রের মার্সার ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. রকিবুল হাসান।

‎এ ছাড়া ভার্চুয়ালি ইনভাইটেড স্পিকার হিসেবে যুক্ত থাকবেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব অ্যানিমেল বিহেভিয়ারের গবেষক ড. লিয়াং লি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই অ্যাট মানোয়ার অধ্যাপক ড. সারা উইডিয়াসিহ পোস্ট এবং জাপানের কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক ড. আই সুগি।

‎দেশীয় শিক্ষাবিদদের মধ্যেও কয়েকজন খ্যাতিমান গবেষক সম্মেলনে অংশ নেবেন। কীনোট স্পিকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। ইনভাইটেড স্পিকার হিসেবে বক্তব্য দেবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার খসরু পারভেজ।

‎আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এ সম্মেলনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, পরিবেশ, স্বাস্থ্য, গাণিতিক বিজ্ঞান ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সর্বাধুনিক গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে আলোচনা হবে। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

‎তাঁদের প্রত্যাশা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের অংশগ্রহণে সম্মেলনটি গবেষণা সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে পাবিপ্রবির অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

জনপ্রিয়

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাবিপ্রবিতে আসছেন চার বিদেশি গবেষক

প্রকাশিত ১১:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬