ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অসুস্থ জ্বালানি মন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর Logo ৬ দফা দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে এক দফার আন্দোলনে যাবো Logo রুমের জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে গুলি Logo সাভারে মাদরাসায় ৬ মাস ধরে যৌন নির্যাতন চলে ৭ বছরের শিশুর ওপর Logo ডেঙ্গু আক্রান্ত হয়ে তামীরুল মিল্লাত ছাত্রী শিশুশিল্পী তাহিরার মৃত্যু Logo দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার Logo শিক্ষক রনজিলা নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে Logo শাপলা চত্বর থেকে লালদীঘি, শেষ হলো ১১-দলীয় ঐক্যের লংমার্চ Logo ইমাম-মুয়াজ্জিনের সরকারি সম্মানী ভাতায় মসজিদ কমিটির নেতার নাম Logo প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস

জকসুর উদ্যোগে জবির নারী শিক্ষার্থীদের জন্য নামাজের কার্পেট উপহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসুর উদ্যোগে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য কার্পেট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ভবনে এক প্রেস ব্রিফিং শেষে কার্পেটগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।

এসময় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “মেয়েদের নামাজের স্থানে এসি স্থাপনের পরিকল্পনা নিয়ে আমরা একাধিকবার প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন যে, হামিদ ভাই সেখানে এসি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই শিক্ষার্থীদের কল্যাণ হোক, সেটি যেকোনো মাধ্যমেই হোক। খুব দ্রুত যাতে এসি স্থাপন করা যায়, সে বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”

তিনি বলেন, “মসজিদ কমিটির কাছ থেকে আমরা জানতে পেরেছি, মেয়েদের নামাজের স্থানে যাওয়ার একটি পথ ওয়াশরুমের মূল গেটের পাশ দিয়ে। ফলে অনেক সময় জায়গাটি ভেজা ও স্যাঁতসেঁতে থাকে। এতে নামাজ আদায়ের সময় শিক্ষার্থীরা অসুবিধায় পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা কার্পেট দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজ কার্পেট হস্তান্তর করা হয়েছে এবং শিক্ষার্থীদের মাধ্যমেই এটি স্থাপন করা হবে।”

ভিপি রিয়াজুল ইসলাম আরও বলেন, “আমরা অনেক আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছি। বর্তমান উপাচার্য স্যারকেও বিষয়টি জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলবেন। জায়গার সীমাবদ্ধতার কারণে এখনো তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে বিদ্যমান জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে একটি মসজিদ স্থাপনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।”

জকসু নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব ও মানবিক পরিবেশ উন্নয়নে জকসু কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

কার্পেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা-সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

জনপ্রিয়

অসুস্থ জ্বালানি মন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর

জকসুর উদ্যোগে জবির নারী শিক্ষার্থীদের জন্য নামাজের কার্পেট উপহার

প্রকাশিত ১১:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬