ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশ্বকাপে না খেলার তদন্ত রিপোর্ট আসবে আগামী সপ্তাহে: আমিনুল Logo ব্যক্তির কারণে কোম্পানি বন্ধ করে দেশের অর্থনীতি চলতে পারে না Logo শেষ মুহূর্তের গোলে ম্যানইউর জয় কেড়ে নিলো এভারটন Logo সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: জামায়াত আমির Logo তৃতীয়বর্ষের ইনকোর্স-টেস্ট পরীক্ষা শেষ, তবুও মেলেনি দ্বিতীয়বর্ষের ফল Logo প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ Logo বিনা সুদে ১০ হাজার টাকা ই-ঋণ সুবিধা নিতে পারবেন ব্যাংক গ্রাহকরা Logo সম্মিলিত ইসলামী ব্যাংকে ৪ হাজার কোটি টাকা ফেরত চেয়ে ৩৭ হাজার আবেদন Logo দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের (ষান্মাসিক) জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সদস্যদের পরামর্শের ভিত্তিতে কৃষি অনুষদের স্নাতক শিক্ষার্থী মো. তানভীর আনজুমকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ নির্বাচন ও কমিটি ঘোষণা করা হয়।

সদস্য সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মো. নুরুল হুদা।

জানা যায়, শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া আব্দুল্লাহ আল মঈনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং তাকে সাংগঠনিক শপথ পাঠ করান।

পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মঈন শাখা সেক্রেটারি হিসেবে মো. তানভীর আনজুমকে মনোনয়ন দেন।

নবগঠিত কমিটি ২০২৬ সেশনের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করবে।

জনপ্রিয়

বিশ্বকাপে না খেলার তদন্ত রিপোর্ট আসবে আগামী সপ্তাহে: আমিনুল

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

প্রকাশিত ১১:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬