ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে Logo দুর্দান্ত গোল করে ও করিয়ে মায়ামিকে চ্যাম্পিয়ন্স কাপে নিলেন মেসি Logo এই ৫ কোম্পানির নিয়ন্ত্রণ এনভিডিয়ার হাতে Logo রাকসু শিক্ষার্থীদের চোখে কতটা সফল Logo ১১ বছর পর নতুন বেতন কাঠামোয় বেতন পেলেন যারা Logo সাবেক পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, কী ঘটেছিল সেখানে? Logo শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায় Logo গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ উদ্বোধন Logo পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা Logo স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু

শাহরুখের জন্মদিনে বিশেষ বার্তা ঋতুপর্ণার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৫৪ বার পঠিত

আবেগের নাম শাহরুখ খান। এমন একজন মানুষ যিনি বাহু প্রসারিত করেই মানুষের মনে জায়গা করে নেন। শাহরুখের প্রতিভা, তার ক্যারিশমায় শুধু অনুরাগীরা নন, তারকারাও মুগ্ধ। এই মুগ্ধতা ঋতুপর্ণা সেনগুপ্তরও রয়েছে। তাই তো বলিউড বাদশার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন টলিউডের ‘কুইন’।

শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মোঝে শেয়ার করেছেন ঋতুপর্ণা। ছবিতে লাল শাড়ি রয়েছে অভিনেত্রীর পরনে। কালো স্যুটে ছিলেন শাহরুখ। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজন।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বলিউডের কিং-কে জানাই শুভ জন্মদিন। শাহরুখ আপনার প্রতিভা, ক্যারিশমা আর টাইমলেস পারফরম্যান্স আমাদের অনুপ্রাণিত করে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর আর অসংখ্য সাফল্য পান এই কামনা করি।’

সিনিয়র সিটিজেন হওয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়েও শাহরুখের শরীরী ভাষা আজও একই রকম। যে ভাষা আবারও পড়ার আকাঙ্ক্ষাতেই অন্যান্য বছরের মতো এবছরও বাদশার জন্মদিনে মন্নতের সামনে বিপুল জনজোয়ার। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- একই বছরে তিনটি ব্লকবাস্টার দিয়েছেন শাহরুখ। ‘জওয়ান’ তো বলিউডের সর্বকালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। এবার শাহরুখ নিজেকে তৈরি করছেন পরের চমকের জন্য।

আর সেই চমক সুজয় ঘোষের ‘কিং’ ছবি। জানা গেছে, এই ছবিতে প্রথমবার নিজের মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। তবে শনিবার শুধুই সেলিব্রেশন। মন্নতে নাকি বিশাল পার্টির আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

শাহরুখের জন্মদিনে বিশেষ বার্তা ঋতুপর্ণার

প্রকাশিত ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪