ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার Logo রাবি ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা Logo ঈদে ২৩ দিনের ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

মিল্লাত বিহারী ক্যাস্পে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীর মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাস্প থেকে ২৬ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশসদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ হাফিজ, মোঃ রাব্বী গাজী, মোঃ করিম, রাজিয়া বেগম, মোছাঃ বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে আটক করা হয়।

এসময় অভিযুক্তদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৪৮ পুরিয়া হেরোইন, ৭ টি ছুরি, ৫ টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ ৩১ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। যৌথবাহিনী জানায়, পল্লবী থানায় এই আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জনপ্রিয়

বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিল্লাত বিহারী ক্যাস্পে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬

প্রকাশিত ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪