ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী Logo বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ক্যাম্পাস ও কর্পোরেটের সংযোগে ৫৪ বিশ্ববিদ্যলয়ের ৬৬ শিক্ষার্থী

রাষ্ট্রপতির সঙ্গে পাবিপ্রবি প্রশাসনের সাক্ষাৎ, মার্চে প্রথম সমাবর্তন

সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণসহ বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ, নতুন বিভাগ চালু, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবিপ্রবি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

সাক্ষাতে পাবিপ্রবির প্রথম সমাবর্তনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার ভিত্তিতে আগামী বছরের ১৫ অথবা ১৬ মার্চ  সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর পাবিপ্রবিতে এবারই প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সমাবর্তনের অপেক্ষায় থাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে। সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের ভূমি সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ একর জায়গা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন বিভাগ খোলার বিষয়েও আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারে চাহিদা রয়েছে এমন বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। নতুন বিভাগ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং সময়ের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্য করার বিষয়েও আলোচনা হয়েছে।

বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল

রাষ্ট্রপতির সঙ্গে পাবিপ্রবি প্রশাসনের সাক্ষাৎ, মার্চে প্রথম সমাবর্তন

প্রকাশিত ০৯:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬