ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী Logo বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ক্যাম্পাস ও কর্পোরেটের সংযোগে ৫৪ বিশ্ববিদ্যলয়ের ৬৬ শিক্ষার্থী

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান

ফুটবল মাঠে গোল ও অ্যাসিস্টের মাধ্যমে নিয়মিতই আলোচনায় থাকেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রশংসিত তিনি। এবার শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণে বড় অঙ্কের অর্থ অনুদান দিয়ে আবারও আলোচনায় এসেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতো’র প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ প্রকল্পে মেসির ‘মেসি ফাউন্ডেশন’ ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা।

মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জড়িয়ে আছে বার্সেলোনার সঙ্গে। ২০২১ সালে ক্লাবটি ছাড়লেও শহরটির সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট। এবার সেই বার্সেলোনাতেই শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণে পাশে দাঁড়ালেন তিনি।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবিত হাসপাতালটিতে বছরে প্রায় ৪০০ শিশুর ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। একই ছাদের নিচে ক্যান্সারে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।

শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মেসি ফাউন্ডেশন। এর আগে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণ কর্মসূচিতেও সহায়তা করেছে ফাউন্ডেশনটি।

ফুটবল মাঠের অসাধারণ সাফল্যের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্যও মেসি দীর্ঘদিন ধরে প্রশংসিত। শিশুদের ক্যান্সার চিকিৎসায় এই বড় অঙ্কের অনুদান তার মানবিক কর্মকাণ্ডের তালিকায় যোগ করল আরও একটি উল্লেখযোগ্য অধ্যায়।

জনপ্রিয়

বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান

প্রকাশিত ১০:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬