ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী উপাচার্য শীতল, বললেন হাতে থাকা সময়টুকুই বড় সম্পদ Logo ১২ ফুট অজগর উদ্ধার, টিলাগড়ের বনে অবমুক্ত Logo পারমাণবিক যুদ্ধ ও এআই ঝুঁকিতে মানবজাতি: ল্যানসেট Logo ‘তৌফিক ইমরোজ খালিদীর আত্মকথা’ লিখতে চেয়েছিলাম Logo ফারাক্কা চুক্তি নবায়ন করে বন্ধুত্বের প্রমাণ দিক ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo হাড়ের যত্ন শুরু হোক চল্লিশের আগেই Logo নজর এড়ানো কিছু বিষয় যেভাবে বাড়ায় মানসিক চাপ Logo পাঁচ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত Logo রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ Logo সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে ‘গোল্ড’ জিতল ক্রাউন প্লাজা ঢাকা

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে ‘গোল্ড’ জিতল ক্রাউন প্লাজা ঢাকা

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক আতিথেয়তা খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস বা সাটার দশম আসরে বিশেষ সম্মাননা অর্জন করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। দক্ষিণ এশিয়ার ভ্রমণ ও পর্যটন খাতের সেরা সাফল্য উদযাপনের অংশ হিসেবে মালদ্বীপের মালে শহরের বার্সেলো নাসানধুরা মালেতে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। সৃজনশীল প্রচারণা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতার চমৎকার সমন্বয়ের জন্য ঢাকার এই পাঁচতারকা হোটেলটি বেস্ট প্রমোশন ক্যাম্পেইন বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে। কেবল ব্র্যান্ড প্রচারণায় সীমাবদ্ধ না থেকে অতিথিদের ব্যতিক্রমী অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে প্রতিষ্ঠানটি।

পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে আন্তর্জাতিক ব্র্যান্ডের টেকসই উন্নয়ন অঙ্গীকারের আওতায় হোটেলটি বিভিন্ন অভিনব কার্যক্রম পরিচালনা করে আসছে। একবার ব্যবহারযোগ্য প্রায় চার হাজার প্লাস্টিক বোতল পুনর্ব্যবহার করে একটি দৃষ্টিনন্দন ক্রিসমাস ট্রি তৈরি করে তারা আলোচনার জন্ম দেয়। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কর্মসূচির আওতায় নিয়মিত রক্তদান কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিশেষ মেলার আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে ম্যারাথনের মতো ক্রীড়া ইভেন্ট পরিচালনা করে সেখান থেকে সংগৃহীত অর্থ সেবামূলক প্রতিষ্ঠানে দান করে হোটেলটি।

খাবারের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হোটেলের রুফটপ রেস্তোরাঁয় বিশেষ আন্তর্জাতিক মেনু চালু করা হয় যা অতিথিদের ভিন্নধর্মী স্বাদ গ্রহণের সুযোগ করে দেয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর হোটেলটির জেনারেল ম্যানেজার কার্থি ভি. কে. নিজেদের অনুভূতি প্রকাশ করে একে পুরো দলের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তিনি জানান যে মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য এবং এই অর্জন প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও আন্তরিকতার মাধ্যমে আতিথেয়তা খাতে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা সম্ভব।

দক্ষিণ এশিয়ার পর্যটন ও হোটেল খাতের উদ্ভাবনী কাজের স্বীকৃতি দিয়ে থাকে সাটা নামের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মটি। এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনের ফলে দায়িত্বশীল সেবা প্রদান এবং সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার ক্ষেত্রে হোটেলটির অঙ্গীকার আরও সুদৃঢ় হলো। ভবিষ্যতে এই ধরনের টেকসই ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রেখে আতিথেয়তা শিল্পে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকী উপাচার্য শীতল, বললেন হাতে থাকা সময়টুকুই বড় সম্পদ

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে ‘গোল্ড’ জিতল ক্রাউন প্লাজা ঢাকা

প্রকাশিত ০৪:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬