ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কলকাতায় বাড়ির সামনে ‘ছুরি নিয়ে’ মমতার ওপর হামলার চেষ্টা

অপরাধ ডেস্ক: ভারতের কলকাতার কালীঘাট এলাকায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছুরি হাতে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় একটি পূজার অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযুক্ত এক নারী নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতার ভাগ্নি পরিচয় দিয়ে এই আক্রমণ চালান। ঘটনার পর পরই আশপাশের লোকজন ও নিরাপত্তারক্ষীরা দ্রুত তৎপর হয়ে ওই নারীকে পাকড়াও করেন। পরে পুলিশ অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায় এবং তার নাম অনুসূয়া সাহা বলে জানানো হয়।

আনন্দবাজার ও সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ইন্ডিয়া জোটের কর্মসূচি শেষে সম্প্রতি কালীঘাটের বাসভবনে ফেরেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কালীঘাট মিলন সঙ্ঘের পূজা উদ্বোধন করতে যান। পূজা শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্ত নারী ‘পিসি’ বলে চিৎকার করে তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় তার হাতে একটি ছুরি ছিল এবং তিনি সাবেক মুখ্যমন্ত্রীর শাড়ি ধরে টান মারেন। আকস্মিক এই ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়েন।

তৃণমূল সাংসদ দোলা সেন ঘটনার বিস্তারিত জানিয়ে কালীঘাট থানার ওসির কাছে একটি ই-মেইল পাঠান। তার অভিযোগ অনুযায়ী, ওই নারী চরম মাদকাসক্ত ছিলেন এবং তিনি ছুরি নিয়ে সাবেক মুখ্যমন্ত্রীকে আঘাত করার চেষ্টা করেন। এছাড়া হামলাকারীর হাতে অস্ত্র থাকা সত্ত্বেও ঘটনাস্থলে উপস্থিত রাজ্য পুলিশের দুই কর্মীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দোলা সেন দাবি করেন, পুলিশ সদস্যরা অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আটকের বদলে দূরে নিয়ে চা খাওয়াচ্ছিলেন। সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর গাফিলতির অভিযোগ তুলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া অনুসূয়া সাহা কলকাতার নিউ আলিপুর এলাকার বাসিন্দা। তবে ঠিক কী উদ্দেশ্যে বা কার প্ররোচনায় তিনি সাবেক মুখ্যমন্ত্রীর ওপর এই হামলা চালাতে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে সাবেক একজন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এমন নিরাপত্তা ত্রুটি কীভাবে হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে ঘটনার নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাবেক মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষমতাসীনদের সমালোচনা করছেন দলের নেতারা। পুলিশ জানিয়েছে, আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলকাতায় বাড়ির সামনে ‘ছুরি নিয়ে’ মমতার ওপর হামলার চেষ্টা

প্রকাশিত ১২:২২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬