ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে : প্রধানমন্ত্রী Logo মঙ্গল অভিযানের স্বপ্নে আইইউবিতে ৩০ কিশোরীর ‘স্পেস মিশন’ Logo এমপিওভুক্ত শিক্ষকরাও স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: আইনমন্ত্রী Logo ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী Logo স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, অতঃপর… Logo বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা Logo ‘ডুমজবিং’: অপছন্দের চাকরিতে আটকে থাকার অদৃশ্য ফাঁদ Logo আইফোন ডুও’র প্রি-অর্ডার: বাজার দখলে অ্যাপলের নতুন জুয়া Logo বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাবি রানার-আপ

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা দল প্রথম রানার-আপ হওয়ায় বিশ্ববিদ্যালয় দাবা দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম।

রবিবার (১৮ অক্টোবর) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের দাবা দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দলের এ অর্জন খেলোয়াড়দের মেধা, দক্ষতা ও অধ্যবসায়ের স্বীকৃতি।’

তিনি ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সাফল্য কামনা করেন।

একই সাথে উপ-উপাচার্য (শিক্ষা) দলের খেলোয়াড়দের পাশাপাশি দাবা পরিচালনা কমিটির ম্যানেজার অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সহযোগী ম্যানেজার অধ্যাপক ড. খন্দকার হাসান মাহমুদ, কোচ উথোয়াইচিং রোয়াজাসহ দাবা দলের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, দেশের ২৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাত রাউন্ডের খেলায় পাঁচটি জয় ও ১০ পয়েন্ট অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দল।

জনপ্রিয়

দুর্গোৎসবের আনন্দ কখনো ফিকে হয় না: নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাবি রানার-আপ

প্রকাশিত ১১:১৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬