ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিলেন’ Logo পাঁচ বছর পর মায়ের সঙ্গে প্রথম কথা বললেন অং সান সু চির ছেলে Logo বাল্যবিয়েতে কমে মেয়ের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ Logo ব্যাটিং স্বর্গে ৮৫৯ রানের ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ইতিহাস Logo ‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান Logo দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত Logo রেয়ালকে নিয়ে মন্তব্যের জেরে তেবাসের বিরুদ্ধে পদক্ষেপ স্পেন সরকারের Logo শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর Logo প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে মেসি Logo ভালো চিত্রনাট্যের জন্য শিল্পীর অপেক্ষার শেষ থাকে না: ‘আড্ডানামায়’ সানজিদা প্রীতি

বিইউবিটিতে আলোক হেলথকেয়ারের বিনামূল্যে চিকিৎসা সেবা

ক্যাম্পাস ডেস্ক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আয়োজিত ‘ম্যাথ জ্যাম্বোরি ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সম্প্রতি বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাস্থ্যসেবা নিয়ে অংশ নেয় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল। দিনব্যাপী এই কার্যক্রমে উপস্থিত সবার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে আগতদের বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তে গ্লুকোজ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। আলোক হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দীনের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও বিপণন বিভাগের কর্মকর্তারা এই সেবা কার্যক্রমে অংশ নেন। তারা দর্শনার্থীদের আধুনিক ডায়াগনস্টিক ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবার নানা দিক সম্পর্কে ধারণা দেন।

এ ছাড়াও ছোট আকৃতির পুস্তিকা বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটির সামগ্রিক স্বাস্থ্যসেবা সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পের পাশাপাশি অনুষ্ঠানে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে ৭০ জনের বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করে আলোক কর্তৃপক্ষ। এ ধরনের জনহিতকর উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসাসেবা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছেন। শিক্ষাঙ্গনে আয়োজিত এমন সচেতনতামূলক কার্যক্রম সবসময়ই তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে থাকে।

জনপ্রিয়

ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিলেন’

বিইউবিটিতে আলোক হেলথকেয়ারের বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত ১০:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬