ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo এলপিজি অপারেটরদের ‘মাফিয়া’ বলা নিয়ে বিইআরসির গণশুনানিতে বিতণ্ডা Logo ১২ ছক্কায় ওমারজাইয়ের রেকর্ড ইনিংস, রাজার সেঞ্চুরির রেকর্ড Logo জাপান সফরে প্রাপ্তির হিসাব-নিকাশ: ‘বিগ-বি’র নতুন সমীকরণে বাংলাদেশ Logo বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও Logo ইংলিসের অনন্য কীর্তির পর শেষ বেলার উইকেটে এগিয়ে অস্ট্রেলিয়া Logo ইউসিবির ওয়েবভিত্তিক সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ Logo সিঙ্গাপুরে ২৪০ শ্রমিকের বেতন বকেয়া, ওয়ার্ক পারমিট বাতিল, অধিকাংশই বাংলাদেশি Logo ‘২০০’ ছুঁয়ে রাশিদ খানের অনন্য কীর্তি Logo সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

১২ ছক্কায় ওমারজাইয়ের রেকর্ড ইনিংস, রাজার সেঞ্চুরির রেকর্ড

খেলা ডেস্ক: শারজাহর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ১৯ রানের ব্যবধানে পরাজিত করেছে আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়া আফগান দল শেষ পর্যন্ত বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে নিজেদের আধিপত্য বজায় রাখল আফগানিস্তান। ম্যাচটিতে ব্যাট ও বল হাতে বেশ কিছু নতুন রেকর্ড গড়েছেন দুই দলের খেলোয়াড়রা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল আফগানিস্তান। দলীয় ৩৮ রানে পঞ্চম উইকেট হারানোর পর সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেটের বিনিময়ে ২২১ রানের পাহাড়া সংগ্রহ গড়ে তোলে আফগানরা। ব্যাটিং বিপর্যয়ের পর এই রান সংগ্রহ দলকে দারুণ এক অবস্থানে নিয়ে যায়।

দলের পক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন আজমাতউল্লাহ ওমারজাই। তিনি ১২টি ছক্কা ও ৫টি চারে ৫০ বল থেকে ১১৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। পূর্ণ সদস্য দেশের খেলোয়াড়দের মধ্যে টি-টোয়েন্টিতে ছয় বা তার নিচে নেমে এটিই প্রথম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া ষষ্ঠ উইকেটে ইজাজ আহমাদ আহমাদজাইয়ের সঙ্গে ১৪২ রানের দুর্দান্ত জুটি গড়েন তিনি।

জবাবে রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা একা লড়াই চালিয়ে যান। তিনি ৯টি ছক্কা ও ৫টি চারে ৫৬ বলে অপরাজিত ১০৬ রান করলেও দলকে জেতাতে পারেননি। এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার নতুন বিশ্বরেকর্ড গড়েন রাজা। এছাড়া ম্যাচ চলাকালীন প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আফগান স্পিনার রশিদ খান।

জনপ্রিয়

জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১২ ছক্কায় ওমারজাইয়ের রেকর্ড ইনিংস, রাজার সেঞ্চুরির রেকর্ড

প্রকাশিত ০২:২২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬