ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হাইড্রোজেনের ভবিষ্যৎ: সম্ভাবনা বিপুল, কিন্তু অর্থনীতির পরীক্ষায় এখনো প্রস্তুত নয় Logo বাংলাদেশে শ্রমিক বিক্ষোভের ওপর নজর রাখছে ভারত Logo ‘পূর্বজন্মের পাপ’: বিএনপি নেতার ফেইসবুক পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বাহাস Logo আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও Logo ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিল ৭১-এর রাজাকার’ Logo মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা Logo ঘুষ নেওয়ার সময় আটক সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা, যেভাবে ফাঁদ পাতে দুদক Logo ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া Logo বছর শেষে ইসরায়েলকে সাহায্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ঢাকায় রাতের তাপমাত্রা যেমন থাকবে

প্রাসঙ্গিক বিষয়ে ‘অপ্রাসঙ্গিক আন্দোলন’ নয়: জবি শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক: আবাসিক সংকটের মতো যৌক্তিক দাবি-দাওয়ার নাম করে কোনো ধরনের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অতীতে আবাসিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নানা আন্দোলনের কথা স্মরণ করে তিনি জানান যে শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। তবে এসব দাবির সুযোগ নিয়ে যেন কোনো অপ্রীতিকর বা অপ্রাসঙ্গিক পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে তিনি সতর্ক থাকার তাগিদ দেন।

অনুষ্ঠানে সরকারের সীমাবদ্ধতা ও আর্থিক সামর্থ্যের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই পূর্ণাঙ্গ আবাসিক সুবিধার ঘাটতি রয়েছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক শিক্ষার্থীদের বিশেষ স্টাইপেন্ড দেওয়ার বিষয়টি তার কাছে নতুন একটি ধারণা হিসেবে এসেছে। সরকারের আর্থিক সক্ষমতা এবং সুযোগ-সুবিধা বিবেচনা করে শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবি ধীরে ধীরে পূরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। রাজনৈতিক পটপরিবর্তন হলেও পূর্বের সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান শিক্ষা ব্যবস্থার মান নিয়ে আলোচনা করতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কেবল জিপিএ-৫ পাওয়ার মাধ্যমে কোনো জাতি পূর্ণাঙ্গভাবে উন্নত হতে পারে না। শিক্ষার ক্ষেত্রে কেবল পরিমাণগত বৃদ্ধি নয়, বরং গুণগত পরিবর্তন বা কোয়ালিটেটিভ চেঞ্জ নিয়ে আসা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য নিছক চাকরিভিত্তিক শিক্ষা প্রদান নয় বলে তিনি মন্তব্য করেন। তার মতে, বিশ্ববিদ্যালয় হলো গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার কেন্দ্র, যেখানে মুক্ত চিন্তা-চেতনার চর্চা এবং প্রসার ঘটবে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রইছ উদদীন। এরপর শান্ত চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। এছাড়া চারুকলা অনুষদের উদ্যোগে শিল্পকর্ম প্রদর্শন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনপ্রিয়

হাইড্রোজেনের ভবিষ্যৎ: সম্ভাবনা বিপুল, কিন্তু অর্থনীতির পরীক্ষায় এখনো প্রস্তুত নয়

প্রাসঙ্গিক বিষয়ে ‘অপ্রাসঙ্গিক আন্দোলন’ নয়: জবি শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত ০৪:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬