ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

ভোলার মেঘনায় ধরা পড়ল ১৮ কেজির কাতল

সারাদেশ ডেস্ক: ভোলার মেঘনা নদীতে স্থানীয় এক জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। সম্প্রতি ভোরে হানিফ মাঝি নামের এক জেলের জালে মাছটি আটকা পড়ে। পরে বিক্রির উদ্দেশ্যে মাছটি নদী তীরবর্তী ইলিশা মাছঘাটে নিয়ে আসেন ওই জেলে। ঘাটে আসার পর তাজা ও বড় এই মাছটি দেখতে উৎসুক জনতা ও ক্রেতারা ভিড় জমান।

ঘাটে নিয়ে আসার পর উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। নিলামে ১৭ হাজার ৫০০ টাকায় বিশালাকৃতির কাতল মাছটি কিনে নেন জামাল কোম্পানি নামের এক ক্রেতা। আড়তের সত্তাধিকারী ও বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি সাহাব-উদ্দিন ফরাজী এই বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাহাব-উদ্দিন ফরাজী জানান, প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। ছোট মাছ বা পোনা মাছকে স্বাভাবিকভাবে বড় হওয়ার সুযোগ দিলে নদীতে ভবিষ্যতে এমন বড় মাছের প্রাচুর্য আরও বাড়বে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার কারণে জেলেরা এখন এর সুফল পাচ্ছেন। বর্তমানে এই কাতল মাছের পাশাপাশি জেলেদের জালে বড় আকারের ইলিশ ও পাঙ্গাশও ধরা পড়ছে। নদীতে মাছের উৎপাদন আরও বাড়াতে ভবিষ্যতেও জেলেরা এই নিষেধাজ্ঞা মেনে চলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

‘উপযুক্ত সময়ের’ অপেক্ষা নয়: যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির তাগিদ কাতারের

ভোলার মেঘনায় ধরা পড়ল ১৮ কেজির কাতল

প্রকাশিত ০২:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬