ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘বাংলাদেশ নিজেদের প্রমাণ করতে চাইবে’ Logo সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার Logo ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’: দ্বিতীয় দিনে নাচ, যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য চর্চায় মুখর প্রাঙ্গণ Logo ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েট কতটা নিরাপদ? Logo উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত Logo ৯৭, ৯৩, ৯৭, বারবার কেন নব্বইয়ে কাটা পড়ছেন শাকিল Logo বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতা ও আগাম পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর Logo গোলদাতার সংকট দেখছেন না বাংলাদেশ কোচ Logo ঘরে বসেই ডায়াবেটিস চিকিৎসা, কতটা প্রস্তুত বাংলাদেশ? Logo এ কে আজাদসহ চ্যানেল ২৪ এর সাতজনকে এবার সেই বিচারকের আইনি নোটিস

জমকালো ব্লাউজ, সাদামাটা শাড়ি

লাইফস্টাইল ডেস্ক: শাড়ির সাজে সব সময় জমকালো ভাব আনার প্রয়োজন হয় না, বরং একরঙা বা হালকা নকশার শাড়ির সঙ্গে কারুকাজ করা ব্লাউজ পুরো সাজ বদলে দিতে পারে। এতে শাড়ি স্নিগ্ধ থাকে এবং ব্লাউজটি হয়ে ওঠে মূল চমকের কেন্দ্রবিন্দু। সঠিক কাটছাঁট ও নকশার বৈচিত্র্যের মাধ্যমে সাধারণ একটি শাড়িকেও বেশ বিশেষ করে তোলা সম্ভব।

ফ্যাশন বিশারদ ও বিবিয়ানার প্রধান লিপি খন্দকার জানান, জমকালো মানেই অতিরিক্ত ভারী কাজ নয়, বরং সঠিক রং ও নকশার সমন্বয়ে অল্প কাজের ব্লাউজও আলাদা মাত্রা যোগ করতে পারে। তার মতে, পোশাকের প্রতিটি অংশ আলাদাভাবে চোখে পড়ায় শাড়ির রংয়ের সৌন্দর্য বজায় থাকে এবং ব্লাউজের মাধ্যমে নতুন মাত্রা যুক্ত হয়।

ব্লাউজ নির্বাচনের ক্ষেত্রে শাড়ির সঙ্গে রংয়ের বৈপরীত্য রাখা জরুরি, যা দেখতে বেশ মানানসই লাগে। সাদা বা অফ হোয়াইট শাড়ির সঙ্গে গাঢ় লাল বা কালো ব্লাউজ এবং কালো শাড়ির সঙ্গে সোনালি বা রুপালি রঙের ব্লাউজ নাটকীয়তা আনে। এছাড়া সুতির শাড়িতে সিল্ক বা মখমলের ব্লাউজ এবং মসলিন বা তসর শাড়িতে সূক্ষ্ম জরি ও পুঁতির কাজ ভিন্ন লুক তৈরি করে।

ব্লাউজের নকশায় সুতার কাজ, জরি, পুঁতি, মুক্তা, আয়না কিংবা সিকুইনের মতো বৈচিত্র্যময় কারুকাজ ব্যবহার করা যেতে পারে। তবে গলা, হাতা ও পিঠের সব জায়গায় একসঙ্গে ভারী কাজ না করে এক বা দুটি অংশকে প্রাধান্য দিলে সাজটি অনেক বেশি পরিপাটি ও আকর্ষণীয় দেখায়।

জনপ্রিয়

‘বাংলাদেশ নিজেদের প্রমাণ করতে চাইবে’

জমকালো ব্লাউজ, সাদামাটা শাড়ি

প্রকাশিত ১০:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬