ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েট কতটা নিরাপদ? Logo উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত Logo ৯৭, ৯৩, ৯৭, বারবার কেন নব্বইয়ে কাটা পড়ছেন শাকিল Logo বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতা ও আগাম পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর Logo গোলদাতার সংকট দেখছেন না বাংলাদেশ কোচ Logo ঘরে বসেই ডায়াবেটিস চিকিৎসা, কতটা প্রস্তুত বাংলাদেশ? Logo এ কে আজাদসহ চ্যানেল ২৪ এর সাতজনকে এবার সেই বিচারকের আইনি নোটিস Logo চসিকে দায়িত্বের দুই বছর: ‘স্বাবলম্বী’ হওয়াকে সাফল্য বলছেন শাহাদাত, ব্যর্থতা পরিচ্ছন্নতায় Logo এআই এজেন্টের মাধ্যমে ফ্লাইট বুকিং বন্ধ করছে ইউনাইটেড এয়ারলাইনস Logo খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় ইবি, জাতীয় পর্যায়ে সুযোগ পেল ৫ দল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েট কতটা নিরাপদ?

স্বাস্থ্য ডেস্ক: দ্রুত ওজন হ্রাস ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অনেকে কার্বোহাইড্রেট বর্জন করে কিটো ডায়েট বেছে নিচ্ছেন। তবে যথাযথ যাচাই-বাছাই ছাড়া এই খাদ্যাভ্যাস অনুসরণের ফলে অনেক রোগীর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট মানার কারণে রোগীর মৃত্যুর ঘটনাও সরকারের নজরে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, কিটো ডায়েটে শর্করার পরিমাণ অত্যন্ত কম থাকে এবং ফ্যাট বা চর্বির মাত্রা বেশি থাকে। এর ফলে শরীর গ্লুকোজের পরিবর্তে সঞ্চিত চর্বি ভেঙে শক্তি উৎপাদন করে, যা নিউট্রিশনাল কিটোসিস নামে পরিচিত। তবে পুষ্টিবিদ ও চিকিৎসকদের ভাষ্যমতে, এই পদ্ধতি সবার জন্য প্রযোজ্য নয় এবং দীর্ঘমেয়াদে এটি পুষ্টির ঘাটতিসহ নানা জটিলতা তৈরি করতে পারে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক এম এ হালিম খান জানান, ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন হঠাৎ বন্ধ করে দিলে মারাত্মক জটিলতা হতে পারে। রক্তে কিটোন বেড়ে গিয়ে ‘ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস’ বা ডিকেএ নামক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা রোগীর মৃত্যুর কারণ হতে পারে।

পুষ্টিবিদ সিরাজাম মুনিরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুহুল আমিন মনে করেন, যেকোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে শরীরকে মানিয়ে নেওয়ার সময় দিতে হয়। কিটো ডায়েট কোনো সার্বজনীন বা উন্মুক্ত পদ্ধতি নয় এবং এটি কেবল বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানেই প্রয়োগ করা উচিত।

জনপ্রিয়

প্রকাশিত ১১:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬