ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হাফিনিয়া-ভিনিসিউসদের নিয়ে ক্লাবগুলোকে আশ্বস্ত করলেন আনচেলত্তি Logo ‘বাংলাদেশ নিজেদের প্রমাণ করতে চাইবে’ Logo সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার Logo ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’: দ্বিতীয় দিনে নাচ, যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য চর্চায় মুখর প্রাঙ্গণ Logo ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিটো ডায়েট কতটা নিরাপদ? Logo উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত Logo ৯৭, ৯৩, ৯৭, বারবার কেন নব্বইয়ে কাটা পড়ছেন শাকিল Logo বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতা ও আগাম পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর Logo গোলদাতার সংকট দেখছেন না বাংলাদেশ কোচ Logo ঘরে বসেই ডায়াবেটিস চিকিৎসা, কতটা প্রস্তুত বাংলাদেশ?

‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’: দ্বিতীয় দিনে নাচ, যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য চর্চায় মুখর প্রাঙ্গণ

রাজধানী ডেস্ক: রাজধানীর জলসিঁড়িতে অবস্থিত ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে চলছে জমকালো আয়োজনে ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’। ‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগান নিয়ে আয়োজিত এই উৎসবের দ্বিতীয় দিনে সব বয়সি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। সবুজ মাঠ জুড়ে শরীরচর্চা, সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধনের এক সুন্দর আবহ তৈরি হয়েছিল। আয়োজকদের মতে, এটি কেবল বিনোদনমূলক উৎসব নয়, বরং সুস্থ ও আনন্দময় জীবনযাপনের একটি উন্মুক্ত শিক্ষাকেন্দ্র।

উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় ইয়োগা, মেডিটেইশন, মাইন্ডফুল আর্ট এবং গল্প বলার আসরের মধ্য দিয়ে। দিনভর আয়োজনে যুক্ত ছিল সোল গ্রুভ, ম্যাট পিলাটেস, ওডিসি ও লাতিন নৃত্য এবং সাউন্ড হিলিং সেশন। এছাড়া কানেকশন স্টেজে ডা. আরমান এবং ডন সামদানি সুস্থ জীবনযাপন ও জনসমক্ষে কথা বলার কৌশল নিয়ে আলোচনা করেন। ইউনাইটেড ও ইগিয়ে-এর সহযোগিতায় মানসিক স্বাস্থ্যবিষয়ক উন্মুক্ত আলোচনা বা শেয়ারাপি সেশনও অনুষ্ঠিত হয়।

বিকেলের আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে স্পিড ফ্রেন্ডিং, পাঞ্জা লড়াই, রিকশা আর্ট এবং বিকাশ নিবেদিত আমিন হান্নানের গেইম সেগমেন্ট। সন্ধ্যায় ব্যান্ড ‘ক্যাসেট’-এর কনসার্টের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে। অন্যদিকে, তিন দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে সাহিত্য আলোচনা, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও ফ্লো কর্পোরেট চ্যালেঞ্জের আয়োজন রয়েছে। শেষ দিনে ব্যান্ড ‘তুই’-এর পরিবেশনার মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে।

উৎসবের একটি বড় আকর্ষণ হলো ‘দ্য ফ্লো মার্কেট’, যেখানে বিভিন্ন ওয়েলনেস ব্র্যান্ড, থ্রিফট শপ এবং বাহারি খাবারের স্টল রয়েছে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে গুলশান-২ এর ফ্লো স্টুডিও থেকে বিনামূল্যে শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা এই উৎসবের এক দিনের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে তিনশ টাকা। তবে পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।

জনপ্রিয়

হাফিনিয়া-ভিনিসিউসদের নিয়ে ক্লাবগুলোকে আশ্বস্ত করলেন আনচেলত্তি

‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’: দ্বিতীয় দিনে নাচ, যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য চর্চায় মুখর প্রাঙ্গণ

প্রকাশিত ১১:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬