ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

অর্থনীতি ডেস্ক: তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আন্দোলনের নামে বিশৃঙ্খলা বন্ধ না হলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠন দুটির পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানসহ দেড় হাজারের বেশি কারখানার মালিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে নিম্নতম মজুরির বিষয়কে কেন্দ্র করে একটি মহল পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর জেরে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের কিছু শিল্প প্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় মালিকপক্ষ চরম বিপাকে পড়েছে। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, বে-আইনি ধর্মঘটের কারণে মালিকরা আংশিক বা সম্পূর্ণ কারখানা বন্ধ করে দিতে পারেন এবং এই সময়ে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। বর্তমানে শ্রমিক অসন্তোষের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দ আরও জানান, বেশিরভাগ সাধারণ শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজ করতে চাইলেও কিছু বিপথগামী ব্যক্তি বাইরের উসকানিতে কারখানায় ভীতিকর পরিবেশ তৈরি করছেন। তাঁরা নিজেরা কাজ না করে অন্যদের বাধা দিচ্ছেন এবং দলবদ্ধভাবে অন্য কারখানার সামনে ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকদের জোরপূর্বক বের করে আনছেন। এছাড়া চলমান সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর নয় বলে অভিযোগ করা হয়। মাঠপর্যায়ের অনেক নেতা সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, মজুরি বোর্ড গঠিত হওয়ার পরও শ্রমিক আন্দোলন ও ভাঙচুরের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। মজুরি বোর্ডের প্রথম সভাতেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করা হয়েছে। এর পরেও অরাজকতা সৃষ্টির মূল উদ্দেশ্য মালিকদের চাপে ফেলে অযৌক্তিক দাবি মানাতে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এই ক্রান্তিলগ্নে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না যাতে পুরো পোশাক খাত হুমকির মুখে পড়ে। শিল্প সুরক্ষায় মালিক ও শ্রমিক উভয়পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

প্রকাশিত ০৬:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬