ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজধানীর পরিচ্ছন্নতার কাজে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আশুলিয়া থেকে নিখোঁজের ৮ মাস পর বাবাকে ফিরে পেলেন ছেলে Logo যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী Logo কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সাশ্রয়ী শিশুযত্ন জরুরি: আলোচনায় বক্তারা Logo ‘চাঁদাবাজির অভিযোগ’, ছাত্রদলের সাবেক নেতা ডিবি হেফাজতে Logo দ. আফ্রিকায় ভালো করবে দল, ‘অনেক বিশ্বাস’ শান্তর Logo গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন Logo শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি Logo চট্টগ্রামে ৮ মাসে যে উন্নয়ন করেছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ বছরে পারে নাই: মীর হেলাল Logo শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

সারাদেশ ডেস্ক: শেরপুরের গারো পাহাড়ে পিঁপড়ার ডিম সংগ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছে দুই থেকে তিনশ মানুষের মৌসুমি জীবিকার একটি ব্যতিক্রমী জগৎ। নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী প্রায় ৪০ কিলোমিটার বনাঞ্চলজুড়ে বছরের তিন থেকে চার মাস চলে এই কর্মযজ্ঞ। পাহাড়ে বিকল্প কাজের সুযোগ কম থাকায় অনেকে একে পরিবারের ভরণপোষণের প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন। জীবিকার তাগিদে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বনের গভীরে ঘুরে কিংবা উঁচু গাছে উঠে ডিম সংগ্রহ করেন স্থানীয়রা।

স্থানীয় শাল, গজারি, মেহগনিসহ বিভিন্ন গাছে বাসা বেঁধে ডিম পাড়ে একধরনের বড় লাল পিঁপড়া। লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে গাছের ডাল থেকে এসব ডিম সংগ্রহ করা হয়। একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। পরে স্থানীয় বাজারে প্রতি কেজি ডিম এক হাজার দুইশ থেকে এক হাজার চারশ টাকায় বিক্রি করা হয়। সংগ্রাহকদের কাছ থেকে কিনে পাইকাররা এসব ডিম ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরে পাঠান।

প্রধানত শৌখিন মাছ শিকারিরা বড়শিতে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহারের জন্য এসব ডিম কিনে থাকেন। এ ছাড়া পোষা পাখির খাবার হিসেবেও এর রয়েছে বিশেষ চাহিদা। তবে এই জীবিকার পথ মোটেও মসৃণ নয় কারণ ডিম সংগ্রহের সময় পিঁপড়ার কামড়ের পাশাপাশি হাতি, সাপ ও মৌমাছির আক্রমণের ঝুঁকি থাকে। বনাঞ্চলে গাছপালা কমে যাওয়ায় পিঁপড়ার বাসাও আগের চেয়ে অনেক হ্রাস পেয়েছে।

বন বিভাগ জানিয়েছে, বনাঞ্চল থেকে এভাবে পিঁপড়ার ডিম সংগ্রহের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পিঁপড়ার ডিম নষ্ট হওয়ায় পাহাড়ে অতিথি পাখির আগমনও কমতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা সতর্ক করেছেন। এর পরও অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বনের পথে ছুটছেন পাহাড়ি এলাকার দরিদ্র মানুষ। প্রকৃতির এই ক্ষুদ্র উপাদানের ওপর ভর করেই কোনোমতে টিকে রয়েছে তাদের কষ্টের সংসার।

জনপ্রিয়

রাজধানীর পরিচ্ছন্নতার কাজে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

প্রকাশিত ০৭:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬