ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি

সারাদেশ ডেস্ক: ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উপকূলীয় জনপদে নেমে এসেছিল চরম মানবিক বিপর্যয়। ১২ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে আঘাত হানা এই দুর্যোগে মুহূর্তেই তলিয়ে যায় চরাঞ্চলের ঘরবাড়ি ও সোনালি ফসল। স্রোতের তোড়ে ভেসে যাওয়া অসংখ্য মানুষ ও গবাদিপশুর কারণে পুরো উপকূল পরিণত হয়েছিল বিরানভূমিতে। প্রাণ হারিয়েছিল কয়েক লাখ মানুষ এবং দীর্ঘদিন স্বজন হারানোদের কান্নায় ভারী ছিল বাতাস।

বিভিন্ন তথ্য-উপাত্ত অনুযায়ী, এটি ছিল উপমহাদেশের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ, যার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বেঁচে থাকা মানুষদের। নাজিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ফারুকুর রহমান স্মৃতিচারণ করে জানান, ওই রাতে প্রবল ঘূর্ণিঝড়ের ফলে ঘরের ভেতর পর্যন্ত পানি উঠে গিয়েছিল এবং পরদিন সকালে গাছে গাছে মানুষের মরদেহ ও মৃত পশুপাখি ঝুলে থাকতে দেখা যায়। প্রলয়ঙ্করী এই স্মরণে দিনটিকে ‘উপকূল দিবস’ হিসেবে পালন করা হয় এবং এর রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করছেন উপকূলবাসী।

কোস্টাল জার্নালিজম নেটওয়ার্ক ও চেঞ্জ ইনিশিয়েটিভের উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি স্মরণে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভাসাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘উপকূল দিবস’ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম মন্টু উল্লেখ করেন, উপকূলবাসীর জীবনমানের উন্নয়ন ঘটানোই এই দিবস পালনের মূল লক্ষ্য।

ভোলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মো. আজিম উদ্দিন জানান, অতীতের তুলনায় বর্তমানে দেশে আধুনিক সংকেতব্যবস্থা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ায় মানুষ অনেক বেশি সচেতন হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভোলায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি আরও নতুন আশ্রয়কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে, যা বাস্তবায়িত হলে উপকূলের মানুষ ও গবাদিপশু নিরাপদে আশ্রয় নিতে পারবে।

জনপ্রিয়

চাকরি হারালেন পুলিশের ৭ কর্মকর্তা

সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি

প্রকাশিত ১০:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬