ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে Logo কেন্দ্রীয় ঔষধাগারে পড়ে আছে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি: বিএইচডব্লিউ Logo নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন Logo করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময় Logo করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ Logo ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo জাবির সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বরের’ নতুন নেতৃত্বে প্রত্যয়-রোদসী Logo ‘জীবিত না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে ইমরান খানের খোলা চিঠি

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক: পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং সব প্রাণীর প্রতি সদয় আচরণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫ নভেম্বর জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই পরামর্শ প্রদান করেন। নতুন প্রজন্মকে ভবিষ্যতে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা এই সাক্ষাতে অংশ নেন। এছাড়া দ্য আগা খান একাডেমি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংসদ ভবন পরিদর্শন ও প্রধানমন্ত্রী সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনটি সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরেন সরকারপ্রধান। প্রথমত, নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়ে তিনি যত্রতত্র ময়লা না ফেলার নির্দেশ দেন। দ্বিতীয়ত, বর্ষাকালে পরিবারের যেকোনো সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করার ওপর জোর দেন তিনি।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন এবং সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন। তারা সংসদ ভবনের অধিবেশন সরাসরি উপভোগ করার পাশাপাশি উত্তর প্লাজায় একটি ফটোসেশনে অংশ নেন। উক্ত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশিত ০৯:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬