ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে Logo কেন্দ্রীয় ঔষধাগারে পড়ে আছে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি: বিএইচডব্লিউ Logo নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন Logo করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময় Logo করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ Logo ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo জাবির সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বরের’ নতুন নেতৃত্বে প্রত্যয়-রোদসী Logo ‘জীবিত না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে ইমরান খানের খোলা চিঠি

কুমিল্লায় কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলাপ

সারাদেশ ডেস্ক: কুমিল্লায় কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সুস্থ বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে একটি সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর একটি মিলনায়তনে নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়। ‘কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে অভিভাবক, চিকিৎসক, শিক্ষক, সংবাদকর্মী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় বক্তারা কিশোর বয়সের শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়টি তুলে ধরে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ সময়ে সন্তানদের আচরণ ও মনের অবস্থা গভীরভাবে বুঝতে হবে এবং পরিবারে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। অতিরিক্ত মোবাইল ও ইন্টারনেট ব্যবহার রোধ করার পাশাপাশি কিশোরদের সঠিক পথে পরিচালনা করার ওপর জোর দেওয়া হয়।

নজরুল গবেষক ও নীলাভ্র ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আলী হোসেন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক মো. মেহেদী হাসান রাজিব, কথাসাহিত্যিক মেহেদী ধ্রুব এবং সংবাদকর্মী তানভীর দিপু। বক্তারা কিশোরদের মানসিক সমস্যা উত্তরণে পরিবারকে সবচেয়ে বড় ভূমিকা পালনের তাগিদ দেন।

কথাসাহিত্যিক মেহেদী ধ্রুব কিশোরদের বই পড়ার অভ্যাস এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত বাড়ানোর পরামর্শ দেন। সংবাদকর্মী তানভীর দিপু তার বক্তব্যে সম্প্রতি ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন যে এসব সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উন্মুক্ত আলোচনায় আরও অংশ নেন বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সংশ্লিষ্টদের মতে, কিশোরদের মানসিক বিকাশে বাধাগ্রস্তকারী সংকটগুলো দূর করতে সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার মাধ্যমেই তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এ ধরনের সংলাপ সমাজের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে

কুমিল্লায় কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলাপ

প্রকাশিত ০৯:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬