ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে Logo কেন্দ্রীয় ঔষধাগারে পড়ে আছে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি: বিএইচডব্লিউ Logo নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন Logo করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময় Logo করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ Logo ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo জাবির সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বরের’ নতুন নেতৃত্বে প্রত্যয়-রোদসী Logo ‘জীবিত না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে ইমরান খানের খোলা চিঠি

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা ও ভাষা শেখার মাধ্যমে নিজেদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ১৬ নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর সরকারের উদ্যোগের কথা এ সময় তিনি তুলে ধরেন। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে থাকা বিভিন্ন খেলা থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো খেলা বেছে নিতে পারবে। এছাড়া বহুভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, মাতৃভাষার পাশাপাশি ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের আরেকটি ভাষা শেখার সুযোগ রাখা হবে। ঢাকা শহর পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণেও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেন তিনি।

প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার মাধ্যমে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, পরিবেশ ভালো থাকলে দিনশেষে সবারই লাভ হয়। মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ায় প্রকৃতি এবং জীবজন্তুর প্রতিও মানুষের বিশেষ দায়িত্ব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডির বাইরে গিয়ে বহুমুখী দক্ষতা অর্জন ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমেই কেবল শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকারী দলের অংশ হিসেবে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সংসদ ভবনে আসেন। এছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এই সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন এবং সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। পাশাপাশি তারা ঐতিহাসিক সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদের উত্তর প্লাজায় স্মরণীয় ফটোসেশনে অংশ নেন।

জনপ্রিয়

কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত ০৯:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬