ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬ রাজনৈতিক দল: প্রেস সচিব

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ২৬ রাজনৈতিক দলের ১০০ জনের মতো প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আজকের বৈঠকে ২৬ রাজনৈতিক দল এবং ১০০ জনের মতো পলিটিশিয়ান ছিলেন। এখন পর্যন্ত প্রায় দশজনের মতো কথা বলেছেন, বৈঠক এখনো চলমান। মাঝে আসরের নামাজের বিরতি দেওয়া হয়েছে। যতগুলো পার্টিকে আমরা আমন্ত্রণ করেছি সবাই এসেছে। বিএনপির নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্ব দেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

প্রেস সচিব বলেন, আজকে চিফ অ্যাডভাইজার তার কথায় বলেন, প্রথম ছয় মাসে সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজ ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, এ ডায়ালগের মাধ্যমে পুরো দেশ এবং আন্তর্জাতিক সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে, তারা বলেছে, তোমাদের কি চাই আমরা তোমাদের সঙ্গে আছি। একই সঙ্গে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। ইউনাইটেড নেশনের যে প্রতিবেদন এলো এতে পুরো বিশ্ব জানতে পেরেছে একটা হত্যাযজ্ঞ হয়েছিল এবং কে অর্ডার করেছিল এবং কীভাবে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল। আমরা যে নতুন বাংলাদেশ ঘুরতে যাচ্ছি সেই নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্বের সবাই আছে। আজ মহৎ একটা উদ্যোগ শুরু হলো, এর মাধ্যমে আমরা কি রকম বাংলাদেশ চাই, এটা নির্ধারিত হবে।

জনপ্রিয়

রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬ রাজনৈতিক দল: প্রেস সচিব

প্রকাশিত ০৪:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫