ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ৫৭ বার পঠিত

অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, পরীক্ষা কেন্দ্রের আহবায়ক ও শাবিপ্রবি হতে আগত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

পরিদর্শন শেষে যবিপ্রবি উপাচার্য বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সার্বিক কর্মকান্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসামরিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ ভলেন্টিয়ার্স সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শাবিপ্রবিকেও ধন্যবাদ আমাদের এখানে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার জন্য।

যবিপ্রবি কেন্দ্রের আহবায়ক ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, অত্যন্ত সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শাবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিলো সন্তোষজনক। সকালে ১১ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩০৫৮ জন কিন্তু উপস্থিত ছিলো ২৫৫৬ জন। ‘বি’ ইউনিটের উপস্থিতির হার ছিলো শতকরা ৮৩ দশমিক ৫৮। বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৭৯৩ জন কিন্তু উপস্থিত ছিলো ৩০৩৭ জন। ‘এ’ ইউনিটের উপস্থিতির হার ছিলো ৮০ দশমিক ০৭। অনুষ্ঠিত পরীক্ষায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের দুর্দশা লাঘবে যশোর শহরের পালপাড়ি থেকে শাটল বাসের ব্যাবস্থা করে যবিপ্রবি। আজ শুক্রবার সকাল ১১ টায় ‘বি’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও জেলা সমিতিগুলো শিক্ষার্থীদের বিভিন্ন রকম সহায়তা প্রদান করে।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত ১১:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫