ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরাইল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন অপকর্মের সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরাইলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘ইসরাইল শুধু ফিলিস্তিন নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে। এরপরও মুসলিম বিশ্বের মোড়লরা চুপ করে রয়েছে।’

বাংলাদেশি অনেক যুবক ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরাইল এমন অপকর্মের সাহস পেত না।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এই অত্যাচার চলবে। ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরাইল।’

শুধু ইসরাইলে নয়, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘কিন্তু আমার রাষ্ট্র তার প্রতিবাদ করে না।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’

মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে ইসরাইলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে।’

বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর। 

জনপ্রিয়

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরাইল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

প্রকাশিত ০৬:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫