ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি

বাংলাদেশে সংস্কার আর বিচার ভারত চায় না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার পাশের দেশ ভারত চায় না। এটি হলে ভারত, বাংলাদেশকে আর গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবে না।’

আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, ‘সংস্কার ও দৃশ্যমান বিচার হওয়ার আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করেছেন। কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, চোখ হারাল—সেই ভাষা বর্তমান সরকার বোঝে না। এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগেই নির্বাচনকে মুখ্য বানানো হয়েছে। এ নিয়ে কথা বললেই ক্ষমতায় যাওয়ার লোভীরা বলে নির্বাচনকে পেছনে ঠেলে দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক মিথ্যা কথা।’

এসময় বিশেষ অতিথি হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গণসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।

জনপ্রিয়

বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন

বাংলাদেশে সংস্কার আর বিচার ভারত চায় না: চরমোনাই পীর

প্রকাশিত ১১:১৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫