ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo এলপিজি অপারেটরদের ‘মাফিয়া’ বলা নিয়ে বিইআরসির গণশুনানিতে বিতণ্ডা Logo ১২ ছক্কায় ওমারজাইয়ের রেকর্ড ইনিংস, রাজার সেঞ্চুরির রেকর্ড Logo জাপান সফরে প্রাপ্তির হিসাব-নিকাশ: ‘বিগ-বি’র নতুন সমীকরণে বাংলাদেশ Logo বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও Logo ইংলিসের অনন্য কীর্তির পর শেষ বেলার উইকেটে এগিয়ে অস্ট্রেলিয়া Logo ইউসিবির ওয়েবভিত্তিক সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ Logo সিঙ্গাপুরে ২৪০ শ্রমিকের বেতন বকেয়া, ওয়ার্ক পারমিট বাতিল, অধিকাংশই বাংলাদেশি Logo ‘২০০’ ছুঁয়ে রাশিদ খানের অনন্য কীর্তি Logo সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত শুরু, ট্রাইব্যুনালে কর্মকর্তা নিয়োগ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, দলটির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগকে ‘অপরাধী সংগঠন’ হিসেবে বিচারের আওতায় আনার জন্য প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি। এ বিষয়ে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আমরা সেটি গুরুত্ব দিয়ে পরীক্ষা করছি।

তিনি আরও বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের কাজ। পুরোপুরি তদন্ত শুরুর আগে আমাদের যাচাই-বাছাইয়ের ধাপ শেষ করতে হবে। তবে এটি নিশ্চিতভাবে বলা যায়, একটি অভিযোগ এসেছে এবং আমরা তদন্ত প্রক্রিয়ায় প্রবেশ করেছি।

প্রসঙ্গত, কিছুদিন আগে বরিশালে এক অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উপদেষ্টা বলেছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠে যাচ্ছে না এবং এই দলের বিরুদ্ধে বিচার সংক্রান্ত কার্যক্রম শুরু হচ্ছে।

জনপ্রিয়

জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত শুরু, ট্রাইব্যুনালে কর্মকর্তা নিয়োগ

প্রকাশিত ১১:২৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫