ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

মনে হচ্ছে এই সরকারের সঙ্গে কেউ খেলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোথাও থেকে কেউ খেলছে এই সরকারের সঙ্গে।

তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার হলেও পরবর্তীতে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোথাও থেকে পুতুল নাচের মত সুতো টানা হচ্ছে।

প্রশিক্ষণরত আড়াইশো পুলিশ সদস্যকে (এসআই) বাদ দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, তাদের জনগণের ওপর নির্যাতন করতেই আওয়ামী লীগ পুলিশে নিয়োগ দিয়েছিল। এ কারণেই তারা বাদ পড়েছেন।

এ সময় রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিগত সরকারের আমলে রাজনৈতিক সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

জনপ্রিয়

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

মনে হচ্ছে এই সরকারের সঙ্গে কেউ খেলছে: রিজভী

প্রকাশিত ০২:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪