ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবি ফররুখ আহমদ স্মরণে জাকসুর আলোচনা সভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি ফররুখ আহমদের স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে । ‘মুসলিম রেনেসাঁর কবি’ খ্যাত এই সাহিত্য মহারথীর চিন্তা, সাহিত্য ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করতেই এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে অনুষ্ঠিত এ স্মরণসভায় উপস্থিত ছিলেন দেশের বরেণ্য সাহিত্যিক, গবেষক, চিন্তাবিদ ও নবীন কবিরা।অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষার্থী স্নেহা ইসলাম সামিয়া ও সাবিকুন নাহার সূচি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফররুখ গবেষক ড. মাহবুব হাসান। আলোচক হিসেবে অংশ নেন গবেষক কাজল রশীদ শাহীন, মাহবুব মুকুল, বোরহান মাহমুদ, আবিদ আজম, মঈন মুনতাসীর ও ইমরান মাহফুজ। পাশাপাশি কবিতা আবৃত্তি করেন কবি শাকিল মাহমুদ, দিদার মুহাম্মদ ও তানজিলা ফেরদৌস।

আলোচনায় গবেষক কাজল রশীদ শাহীন বলেন, “ফররুখ আহমদকে ঘিরে অনেকের মধ্যে কুয়াশাচ্ছন্ন ধারণা রয়েছে। এই বিভ্রান্তি দূর করতে হলে তাঁর জীবন, বিশ্বাস ও সাহিত্যচর্চাকে গভীরভাবে অনুধাবন করতে হবে। আহমদ ছফার প্রবন্ধ ‘কবি ফররুখ আহমদের কি অপরাধ’ এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করে।”

অধ্যাপক খোরশেদ আলম বলেন, “ফররুখ আহমদের ওপর যে অভিযোগ তোলা হয়েছে, তা অনেকের জীবনেই প্রযোজ্য। অথচ তাঁকেই লক্ষ্য করে কলঙ্ক আরোপের চেষ্টা হয়েছে। আহমদ ছফা যথার্থই বলেছেন ফররুখ বাংলা সাহিত্যের অথৈ সাগর, যেখানে উত্তরসূরিরা প্রেরণা খুঁজে পাবেন।”

জাকসুর সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, “মজলুম ও শোষিতের কবি ফররুখ আহমদকে স্মরণ করার মাধ্যমে আমরা তাঁর মানবিক, প্রগতিশীল ও নৈতিক দিকগুলো তুলে ধরতে চেয়েছি। দীর্ঘদিন ধরে কবিকে নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল, তা আজকের তরুণ প্রজন্ম বিশ্লেষণের আলোয় পুনর্মূল্যায়ন করছে।”

এসময় আরও উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক খোরশেদ আলম ও সুমন সাজ্জাদ।

উল্লেখ্য, কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন। বাংলা সাহিত্যে তিনি “মুসলিম রেনেসাঁর কবি” হিসেবে পরিচিত। আধুনিক বাংলা কাব্যজগতে সর্বাধিক সনেট রচনার কৃতিত্বও তাঁর।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবি ফররুখ আহমদ স্মরণে জাকসুর আলোচনা সভা

প্রকাশিত ০৪:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫