ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অ্যকাউন্টিং দিবস উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া র‌্যালিটি শেষে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।

সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তারেক কামাল, হোসাফ গ্রুপের চিফ অপারেটিং অফিসার ও আইসিএমএবি’র কাউন্সিল সদস্য এস এম জহির উদ্দিন হায়দার, হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এসকে মোহাম্মদ তারিকুল ইসলাম, ব্র্যাকের হেড অফ ইন্টারনাল অডিট প্রশান্ত সাহা, এবং সিমেন্স হেলথকেয়ারের ডিজিএম শোভন কৃষ্ণ সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের সভাপতি তানজিলা হোসাইন। অনুষ্ঠানের কনভেনার ও সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দিনব্যাপী এই আয়োজনের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তানজিলা হোসাইন বলেন, প্রতি বছর ১০ই নভেম্বর আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন করা হয়। এই দিনটি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাথে জড়িত পেশাদাররা পালন করেন।

আন্তর্জাতিক হিসাববিদ্যা দিবস উদযাপন শিক্ষার্থীদের মধ্যে আত্মমর্যাদা ও পেশাগত পরিচয়ের বোধ জাগ্রত করে। বিশ্ববিদ্যালয়গুলো এ দিনটিকে কাজে লাগায় ব্যবসা, প্রশাসন ও অর্থনৈতিক উন্নয়নে হিসাববিদ্যার গুরুত্ব তুলে ধরার সুযোগ হিসেবে।
এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA), এসিসিএ (ACCA), সিএমএ (CMA)–এর মতো পেশাগত সংস্থাগুলোর অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, চাকরির সুযোগ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথ তৈরি করে -তিনি বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অংশগ্রহণকারীরা জানান, এই দিবসটি হিসাববিদ্যার আধুনিক প্রাসঙ্গিকতা, পেশাগত নৈতিকতা ও ডিজিটাল যুগে অর্থনৈতিক স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অ্যকাউন্টিং দিবস উদযাপন

প্রকাশিত ১১:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫