ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের

কবি নজরুল ক্রিড়া সংঘ আয়োজিত ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজে ‘ক্রীড়া সংঘ’ আয়োজিত ক্যারাম বোর্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আটটায় কবি নজরুল সরকারি কলেজ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ক্যারাম বোর্ড টুর্নামেন্ট উদ্বোধন করেছেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম।

এসময় উপস্থিত ছিলেন, কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, কবি নজরুল কলেজ ক্রীড়া সংঘ আয়োজক কমিটি, খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা।

ক্যারাম বোর্ড টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে অর্থনীতি বনাম ইতিহাস বিভাগ। এতে অর্থনীতি বিভাগ জয়লাভ করে।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুফিয়ান সরকার পারভেজ বলেন, প্রথমে ধন্যবাদ জানাই কবি নজরুল ক্রিড়া সংঘ কে এত সুন্দর ও শিক্ষার্থীবান্ধব খেলা আয়োজন করার জন্য।রাতে এই আয়োজন টা খুব ভালো লাগছে আামার কাছে।সারাদিন সবাই পড়ালেখার চাপের মধ্যে থাকে, রাতের খেলায় অংশ নিয়ে একটু আনন্দ পাওয়া যায়। আয়োজনটা খুব ভালো হয়েছে, তবে আলোর ব্যবস্থা আরেকটু উন্নত হলে খেলাটা আরও সুন্দরভাবে উপভোগ করা যেত।

আয়োজক কমিটি জানান, এরকম ক্যারাম বোর্ড টুর্নামেন্ট কবি নজরুল সরকারি কলেজে এই প্রথম আমরা আয়োজন করেছি এর আগে কখনো এরকম আয়োজন কেউ করেনি। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বের চেতনা জাগিয়ে তুলতে আমাদের এই আয়োজন। আমরা চাই, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা খেলাধুলায় আগ্রহী হোক, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা ও মনন বিকাশিত করুক।

জনপ্রিয়

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

কবি নজরুল ক্রিড়া সংঘ আয়োজিত ক্যারাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত ১০:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫