ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

জাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ১১-৯ গোলে চারুকলা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জেবেদায় বম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

এসময় তিনি বলেন, দু’দলই চমৎকার ও উপভোগ্য খেলা উপহার দিয়েছে। আগামী এক মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আরও দুটি খেলার মাঠ উদ্বোধন করা হবে, যা শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগকে আরও প্রসারিত করবে।

শিক্ষা, গবেষণা ও ক্রীড়াসহ সবক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে হ্যান্ডবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা সভাপতিত্ব করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

জাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

প্রকাশিত ০৮:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫