ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ Logo ক্ষমতাকে প্রশ্ন করার নামই সাংবাদিকতা: তথ্যমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে নতুন কোনো অবকাঠামো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার Logo স্বর্ণের ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ

চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫ পাচ্ছে যবিপ্রবির এনএএমই ল্যাব

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৫০ বার পঠিত

স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫–এ ‘সেরা কৃষি প্রতিষ্ঠান (কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি)’ বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং- এনএএমই (NAME Lab) ল্যাব।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর স্বাক্ষরিত এক চিঠিতে এনএএমই ল্যাবকে (NAME Lab) কে অভিনন্দন জানিয়ে পুরস্কার গ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হয়।

আগামী ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৮ টায় রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এনএএমই ল্যাবের (NAME Lab) প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে এনএএমই ল্যাবের (NAME Lab) প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, কৃষিক্ষেত্রে ন্যানোটেকনোলজি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের এই উদ্ভাবনী কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় ভবিষ্যৎ গবেষণা আরও এগিয়ে যাবে। এটা আমাদের জন্য অনুপ্রেরণার এবং গর্বের।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই কর্তৃপক্ষ কৃষি গবেষণায় নতুন উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও কৃষির অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই প্রতি বছর এ সম্মাননা প্রদান করেন।

জনপ্রিয়

সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫ পাচ্ছে যবিপ্রবির এনএএমই ল্যাব

প্রকাশিত ১০:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫