ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা Logo হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি Logo হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস Logo বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত Logo ১৩ বছরের মধ্যে কঠিনতম সময়ে ক্যানভা, ছাঁটাই ২২ শতাংশ Logo জরুরি চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী Logo চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান Logo শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম Logo কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজা আকাশ, রানী মেলিসা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার ও রানি পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)।

শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বর সংলগ্ন র‍্যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারহাসান নাঈম রাজা-রানী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে রাজা পদে দুইজন এবং রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৫ ব্যাচ থেকে মোট ভোট প্রদান করেন ৪৪৫ জন। যেখানে ৩৮৮ জন স্ব-শরীরে ভোট দিয়েছেন এবং অনলাইনে ৫৭ জন ভোট দিয়েছেন।

রাজা পদে ৪২৭টি ও রানী পদে ৪২ট টি ভোট কাস্ট হয়েছে। সর্বোচ্চ ভোট ২৪৪ পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পেয়েছেন ১৮৩ ভোট। অন্যদিকে, ২৮৬ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন ১৩৯ ভোট।

নির্বাচন প্রসঙ্গে সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানী নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।

প্রধান নির্বাচন কমিশনার ও তুলনামূলক সাহিত্য বিভাগের প্রভাষক হাসান নাঈম বলেন, “নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করছি দিনের পুরোটা সময়জুড়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”

জনপ্রিয়

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজা আকাশ, রানী মেলিসা

প্রকাশিত ১১:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫