ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা Logo হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি Logo হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস Logo বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত Logo ১৩ বছরের মধ্যে কঠিনতম সময়ে ক্যানভা, ছাঁটাই ২২ শতাংশ Logo জরুরি চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী Logo চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান Logo শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম Logo কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

ড্যাফোডিলে নবান্নে বাঙালিয়ানার প্রথম রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবান্ন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত ‘নবান্নে বাঙালিয়ানা ২.০’ – তে লোকসঙ্গীত বিভাগে প্রথম রানারআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। লোকসঙ্গীত, লোকনৃত্য ও চিত্রাংকন বিভাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ প্রতিযোগিতায় টিম জাহাঙ্গীরনগরের হয়ে যোগ দিয়েছিল জাবির টিএসসি ভিত্তিক গানের সংগঠন রিদম। সাথে ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ড্যান্স ক্লাব এবং জাবি চারুকলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা দাস।

আয়োজনে লোকসঙ্গীতে প্রথম রানারআপ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘রিদম’ জনপ্রিয় ব্যান্ড জলের গানের ‘পিঠা পুলির গান’ পরিবেশন করে।

চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এবং সেকেন্ড রানার্স আপ হয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি। 

দিনব্যাপী এই অনুষ্ঠান বাঙালি আবহে নবান্নের আমেজ তুলে ধরা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের খাবার ও হস্তশিল্পের স্টল। আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে দিনটি উৎযাপন করেছে।

জনপ্রিয়

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা

ড্যাফোডিলে নবান্নে বাঙালিয়ানার প্রথম রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশিত ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫